সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:১৬
শিরোনাম :
শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল

মিতু হত্যা মামলার আসামি সাইদুল আটক

ডেস্ক রিপোর্ট  চট্রগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার এজহার নামীয় আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ শাকু (৪৫) -কে আটক করা হয়েছে।

বুধবার রাতে রাংগুনিয়া থেকে সাইদুল ইসলাম সিকদারকে আটক করে র‌্যাব-৭ এর একটি চৌকশ টিম।

র‌্যাবের পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম ওরফে মিতুকে।

এ ঘটনায় আজ বুধবার বাবুল আক্তারসহ আটজনকে আসামি করে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেছেন মিতুর তার বাবা মোশারফ হোসেন।

এর আগে মঙ্গলবার স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করে পিবিআই।

গত ১১ মে দিনভর জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।