সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৫৪
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

নড়াইলে ভিজিএফের চাল আত্মসাতের ঘটনায় প্যানেল চেয়ারম্যান ও সচিবের কারাদন্ড

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলে ৩ মেট্রিক টন ভিজিএফের চাল আত্মসাতের ঘটনায় নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সচিবকে তিনদিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন-বিছালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী হাফিজুর রহমান ও ইউপি সচিব অসিম কুমার বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কারাদন্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের তিন মেট্রিক টন চাল যথাযথ ভাবে বিতরণ না করে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালি বাজারে প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের দোকানঘরে আত্মসাতের চেষ্টা করেন তারা।

এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের দন্ডাদেশ দেন এবং চালগুলো জব্দ করেন। এক হাজার ১৭৯ হতদিরদ্র মানুষের মাঝে বিতরণ করার কথা থাকলেও মাত্র ২০৫ জনকে দেয়া হয়েছে।