বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৫৬
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ঈদে পশুর চামড়া সংগ্রহে বাণিজ্য মন্ত্রণালয়ের ১১ পরামর্শ

ডেক্সরিপোর্ট:আসন্ন কোরবানির ঈদে পশুর চামড়া সঠিকভাবে সংগ্রহে ১১ দফা পরামর্শ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার (১০ আগস্ট) তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া ১১টি পরার্মশ হলো,

১. কোরবানির আগে পশুকে ভালোভাবে গোসল করিয়ে শুকিয়ে নিতে হবে;
২. পশুকে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে;
৩. পরিষ্কার ও সমতল স্থানে জবাই করতে হবে, যাতে চামড়ায় ময়লা না লাগে;
৪. জবাই করার স্থানে পশুর রক্ত গড়িয়ে যাওয়ার জন্য গর্ত করতে হবে এবং পরে সেটি ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দিতে হবে;
৫. পশুকে পা বেঁধে সাবধানে শোয়াতে হবে;
৬. জবাইয়ের পর পশু নিস্তেজ হওয়ার পর চামড়া ছাড়ানো শুরু করতে হবে;
৭. চোখা মাথার ধারালো ছুরি দিয়ে পশুর বুকের ওপর দিয়ে লেজের গোড়া পর্যন্ত লম্বালম্বিভাবে এবং এক পা থেকে অন্য পা পর্যন্ত চামড়া ফারতে হবে;
৮. বাঁকানো মাথার ধারালো ছুরি দিয়ে পশুর দেহ থেকে চামড়া ছাড়াতে হবে। চোখা মাথার ছুরি দিয়ে চামড়া ছাড়ানো যাবে না। এতে চামড়া ফুটো হয়ে যেতে পারে;
৯. চামড়া ছাড়াতে তাড়াহুড়ো করা যাবে না। স্বাভাবিক গতিতে চামড়া ছাড়াতে হবে;
১০. চামড়া টানাহেঁচড়া না করে বালতি বা পাত্রে নিতে হবে এবং রোদ কিংবা বৃষ্টি নেই— এমন শুকনো জায়গায় খোলা অবস্থায় রাখতে হবে। চামড়ায় রক্ত লাগলে তা দ্রুত ধুয়ে ফেলতে হবে এবং
১১. চামড়া বিক্রি করতে দেরি হলে যথাযথ প্রক্রিয়ায় লবণ দিয়ে রাখতে হবে।

এবার গরুর কাঁচা চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকা ধরা হয়েছে; ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা। সারাদেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয় ১৩ থেকে ১৫ টাকা বর্গফুট।