সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:০৭
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

কুড়িগ্রামে শিকলে বাঁধা শিশুকে মুক্ত করে ঈদ উপহার দিলেন পুলিশ সুপার

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: শিকলে বাঁধা মানসিক প্রতিবন্ধী এক শিশুকে মুক্ত করলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম (বিপিএম)। শিশুটিকে ঈদের উপহার দেয়ার পাশাপাশি তার চিকিৎসার দায়িত্বও নিয়েছেন তিনি।

শুক্রবার পুলিশ সুপার, কুড়িগ্রাম ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়।

এতে বলা হয়, ‘চিলমারী পেট্রোল পাম্প এলাকায় মানসিক প্রতিবন্ধী এক শিশুকে শিকল দিয়ে বেঁধে রাখার খবর পেয়ে গত বৃহস্পতিবার ওসিকে পাঠিয়ে সুরভীর শিকল খুলে দিলেও আবার তার বাবা মা শিকল পরিয়ে রাখেন। কারণ শিশুটি দৌড়ে রাস্তায় চলে যায়।

গতকাল শুক্রবার জেলা পুলিশের তরফ থেকে খোঁজ নিতে গিয়ে দেখলাম শিশুটির পা বাঁধা। আমাকে কাছে পেয়েই তার আকুতি আমারে খুলে দেও, বললাম খুললে তুমি বাইরে যাবা না তো?

সুরভীর চিকিৎসা শুরু হয়েও এগোয়নি দারিদ্র্যের কারণে। কথাবার্তা পুরো স্বাভাবিক। সুরভীকে বেঁধে না রেখে চোখে চোখে রাখার জন্য বললাম।

জেলা পুলিশের তরফ থেকে সুরভীকে ঈদের জামা আর কিছু খাবার উপহার দেয়া হয়। উপস্থিত ছিলেন ওসি চিলমারী মোয়াজ্জোম হোসেন।

আমার বন্ধু ডা. ওয়ালিদের সঙ্গে কথা বলে সুরভীর দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন বলে মনে হলা। তার চিকিৎসার ব্যাপারে জেলা পুলিশের তরফ থেকে সহায়তা করা হবে।’