রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সকাল ১০:৫২
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট  কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার আগে শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ পরিকল্পনা নেওয়া হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হলেই শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা হবে।

করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে এই ছুটি বাড়ানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাস্থ্যবিধি মেনে চলবে।

গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ শনাক্তের পর ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেশ কয়েক ধাপ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর পর ২৩ মে খুলে দেওয়ার কথা ছিল। সেই ছুটি আবারও বাড়িয়ে ২৯ মে করা হয়েছে।