শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ৮:৫৩
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতারণার শিকার: ঢাবি ভিসি

ডেস্ক রিপোর্ট  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, দুটি গুরুত্বপূর্ণ পর্বে ফিলিস্তিনি জনগোষ্ঠী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতারণার শিকার হয়েছে। আর এটি হচ্ছে ১৯৪৮ ও ১৯৬৭ সালে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

এদিন বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ফিলিস্তিনে ইসরাইলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে’ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

শিক্ষক সমিতির সভাপতি ও ঢাবির আইন অনুষদের ডিন অধ্যাপক মো. রহমত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সঞ্চলনায় এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এবং উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

মানববন্ধনে ঢাবি উপাচার্য বলেন, ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনিরা প্রতারিত হয়েছেন। তখন ইসরাইল স্বীকৃতি পেলেও ফিলিস্তিন স্বীকৃতি পায়নি। দ্বিতীয়বার প্রতারণার স্বীকার হয়েছে ১৯৬৭ সালে। আর এই প্রতিটি ঘটনায় ফিলিস্তিনিরা ভূমি ও নিরীহ মানুষের প্রাণ হারিয়েছেন। সে কারণেই বলা হয় ইসরাইলি অকুপেশন।