শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, দুপুর ১:৪৪
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

লেবাননে ইসরাইলি বাহিনীর কামান হামলা

অনলাইন ডেস্ক  ইসরাইল লেবাননে কামান হামলা চালিয়েছে। প্রতিবেশী এ দেশ থেকে রকেট হামলার জবাবে ইসরাইলের গোলন্দাজ বাহিনী সোমবার এ হামলা চালায়।

ইসরাইলী সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছয়টি ব্যর্থ রকেট হামলা চালানো হয়েছে। এসব রকেট ইসরাইলী সীমান্ত পাড়ি দিতে পারেনি। খবর টাইমস অব ইসরাইলের।

বিবৃতিতে আরো বলা হয়, রকেট হামলার উৎস লক্ষ্য করে গোলন্দাজ বাহিনী পাল্টা কামান হামলা চালিয়েছে।

লেবাননের সেনা সূত্র বলছে, তাদের ভূখণ্ডের দক্ষিণাঞ্চল থেকে ইসরাইল লক্ষ্য করে তিনটি রকেট ছোঁড়া হয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তি রক্ষী মিশন এক টুইট বার্তায় ওই এলাকায় বর্তমানে শান্ত পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে।

ফিলিস্তিনে ইসরাইলের ভয়াবহ হামলার পর থেকে লেবানন ভূখণ্ড থেকে ইসরাইলের রাজধানী তেলআবিব লক্ষ্য করে এটি দ্বিতীয় রকেট হামলার ঘটনা।