ডেস্ক রিপোর্ট কুষ্টিয়ায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন খুলনা বিভাগীয় কমিশনার।
বৃহস্পতিবার (২০ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসক কুষ্টিয়ার সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন, এনডিসি, বিভাগীয় কমিশনার, খুলনা। বিভাগীয় কমিশনার সাংবাদিক, সুধীজন, রাজনৈতিক নেতৃত্ব ও সরকারি কর্মকর্তাদের কথা গভীর মনোযোগ সহকারে শোনেন। প্রধান অতিথি জেলার সকল অফিসের সাথে সার্বিক সমন্বয়, জেলার উন্নয়ন কার্যক্রম ও আইনশৃঙ্খলার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি আরো বলেন রাষ্ট্রের স্বার্থ নিয়ে কোন আপোষ নেই, রাষ্ট্রকে নিজের (own) করতে হবে, দেশীয় সংস্কৃতিকে অবহেলা করা যাবে না, মুক্তি যোদ্ধাদের সম্মান করতে হবে, বাংলাদেশর অভ্যুদয়ে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা যাবে না।
বিভাগীয় কমিশনার আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী ৭০০০০ হাজার হতদরিদ্রকে জমি সহ ঘর দিয়েছেন, আরো ৫০০০০ হতদরিদ্রদের জমি সহ ঘর দেয়া হচ্ছে। আগামী বছর সবাইকে দেয়া হবে; বাংলাদেশে আর কোন গৃহহীন থাকবেনা। যার কোন ঘর ছিলনা এটিই তার জন্য পৃথিবী যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে যাচ্ছেন। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুষ্টিয়া বলেন, কুষ্টিয়া জেলার সার্বিক আইন শৃঙ্খলা ভালো আছে। আইজিপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া জেলায় দূর্ণীতি মুক্ত, মাদক মুক্ত, পুলিশি হয়রানি ও নির্যাতন মুক্ত পুলিশ প্রশাসন ব্যাবস্থা গড়ে তোলা হচ্ছে যেখানে বিট পুলিশিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক লোকের মাঝে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দেয়া হচ্ছে। পুলিশ সুপার কুষ্টিয়া আরো বলেন মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমাদের প্রত্যেককে সঠিক নিয়মে মাস্ক পরতে হবে। মাস্ক পরার অভ্যেস, করুনা মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ সকল জেলায় কাজ করছে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কুষ্টিয়া বলেন জেলার উন্নয়নকে সামনের দিকে নেওয়ার জন্য আমরা আন্তরিক ভাবে কাজ করছি। তিনি পরবর্তীতে প্রধান অতিথি সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুষ্টিয়া বুধবার (১৯ মে) বিকাল ৫ টায় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাজী রবিউল ইসলাম, চেয়ারম্যান, জেলাপরিষদ, আলহাজ্ব সদর উদ্দিন খান,সভাপতি,জেলা আওয়ামীলীগ, মোঃ আজগর আলী, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ, আতাউর রহমান আতা,চেয়ারম্যান, উপজেলা পরিষদ সদর,কুষ্টিয়া, সিভিল সার্জন সহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ ও কুষ্টিয়া জেলার সাংবাদিক বৃন্দ প্রমুখ।