শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট  ভোলায় ইভটিজিংয়ের প্রতিবাদের জের ধরে মো. মিরাজ মৃধা নামে এক ছাত্রলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নং ওয়র্ডের চর গাজীপুর গ্রামের মুন্সি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত মিরাজ মৃধা উপজেলার ১ নং ওয়র্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি একই এলাকার মো. ছিদ্দিক মৃধার ছেলে।

আহত মো. মিরাজ মৃধার অভিযোগ, গত দুদিন আগে তাদের বাড়ির পাশের হাসান (২৮) নামের এক যুবক রাস্তার মধ্যে নারীদের সঙ্গে ইভটিজিং করছিল। ওই সময় তিনি প্রতিবাদ করলে হাসান তার প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি দেয়।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় মুন্সিবাড়ির সামনে তাকে অভিযুক্ত হাসান একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে আহত করে। ওই সময় তিনি ডাকচিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এলে হাসান পালিয়ে যায়।

স্থানীয়দের সহযোগীতায় তাকে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বোরহানউদ্দিন থানার ওসি মো. মাজহারুল আমিন জানান, বিষয়টি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।