শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৬
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত লঞ্চ বন্ধ থাকবে: বিআইডব্লিউটিএ

ডেস্ক রিপোর্ট  সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত চলমান বিধিনিষেধে লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। আজ শনিবার (২২ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এদিকে আগামী ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে আগের মতো লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা। শনিবার (২২ মে) রাজধানীর সদরঘাটে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা।

এ সময় মালিকরা কয়েকটি মূল বক্তব্য তুলে ধরে বলেন,

১. আগামী ২৪ মে থেকে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হোক।

২. শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার জন্য সংস্থার পক্ষ হতে গত ৫ মে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান বরাবর প্রণোদনার জন্য যে আবেদন করা হয়েছে তা অনতিবিলম্বে মালিকদের মাঝে বন্টন করা হোক।

৩. এনবিআর কর্তৃক ধারণ ক্ষমতার ওপর অগ্রিম প্রদত্ত ৬ মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ করতে হবে।

৪. বিআইডব্লিউটিএ এর ৬ মাসের কঞ্চারভেঙ্গি ও বার্দিং চার্জ মওকুফ করতে হবে।

৫. নৌ পরিবহন অধিদপ্তরের ৬ মাসের সার্ভে ফি মওকুফ করতে হবে।

৬. ব্যাংক লোনের ৬ মাসের সুদ মওকুফ করতে হবে।