শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:৩৯
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে করোনায় মৃত্যু বেড়েছে

ডেস্ক রিপোর্ট  দেশে প্রতিদিনই করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জন মারা গেছে। আর এই সময়ে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ২৮ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৩৪৮ জনের। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন শুক্রবার (২১ মে) দেশে করোনায় ২৬ জন মারা যান। আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৫০৪ জন এবং শনাক্তের হার ছিল ৮.২২। সে তুলনায় আজ করোনায় মৃত্যু বেড়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭৫৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৭৯৮ জন। ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের দিনের সংগৃহীত নমুনাসহ আজ পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৩৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১৩ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৬ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ২১ থেকে ৩১ বছরের মধ্যে দুইজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে দুই মারা গেছেন।