মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:০১
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন

ডেক্সরিপোর্ট:রাজধানী ঢাকার লালবাগের পোস্তা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বাবুল মিয়া বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৫টি ইউনিট। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাত সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে কর্তব্যরত ফায়ার সার্ভিসের লিডার মো:জহিরুল ইসলাম বলেন, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে বলা যায়। কারখানায় পলিথিন ছিল। পলিথিনের কারণে প্রচণ্ড কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিনের ঘরে ওই প্লাস্টিক কারখানার কাজ চলে। ঈদের কারণে শ্রমিকেরা ছুটিতে গেছেন। ওই কারখানার পাশে জুতা ও টায়ারের কারখানা রয়েছে।