শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৩
শিরোনাম :
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ

ভোলায় জোয়ারের পানিতে ডুবে গেছে চরাঞ্চল, গাছচাপায় মৃত্যু ১

ডেস্ক রিপোর্ট  ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার অন্তত ১০টি বিচ্ছিন্ন চর জোয়ারের পানিতে তলিয়ে গেছে। আজ বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন নদ-নদীর পানি আরও বাড়তে দেখা গেছে। বিচ্ছিন্ন চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে আনতে কাজ করছে স্থানীয় প্রশাসন।

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর, চরকুকরি মুকরি, চরনিজামসহ অন্তত ৩০টি চর গতকাল দুপুরেই প্রবল জেয়ারে প্লাবিত হয়। রাত থেকে শুরু হয় উদ্ধার কার্যক্রম।

ঢালচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার বলেন, ‘আমার ইউনিয়ন এলাকায় ১৭ হাজার ৪০০ মানুষ ছিল। নদী ভাঙনের শিকার হয়ে অনেকে এলাকা ছেড়ে চলে গেছে। গত রাতে তিনটি আশ্রয়কেন্দ্রে দেড় হাজার মানুষ অবস্থান করেছে। আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে আমি নিজেই আটকা পড়েছিলাম। প্রধান রাস্তায় কোমর সমান পানি।’

ভোলার জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘বিচ্ছিন্ন চরগুলো জোয়ারের পানির নিচে রয়েছে। কী পরিমাণ ক্ষতি হবে তা এখনো বোঝা যাচ্ছে না।’

ভোলার লালমোহন উপজেলায় ঝড়ে গাছচাপা পড়ে আবু তাহের নামে একজনের মৃত্যু হয়েছে। আনিসুর রহমান বলেন, ভোররাতে ঝড়ের সময় গাছ ভেঙে পড়লে চাপা পড়ে তার মৃত্যু হয়।