বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১২:০০
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

হিজলার মেঘনা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

শামীম আহমেদ  বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আজ শনিবার (২৯ মে) সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহেল রানা জানান, বাউশিয়া সনকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশে খবর দেয়। তারা গিয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে- দুই দিন বা এর আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। মৃতদেহে পচন ধরেছে। পড়নে শার্ট ও লুঙ্গি রয়েছে। তবে মরদেহে আঘাতের চিহ্ন নেই।

পরিদর্শক সোহেল রানা বলেন, কয়েক দিন আগে ইয়াসের প্রভাবে মেঘনা নদীতে জেলে নৌকা ডুবির ঘটনা ঘটেছিল। খোজ নিয়ে জানা গেছে নৌকাডুবির পর চাদপুরের হাইমচর এলাকার এক জেলে নিখোজ রয়েছেন। মৃতদেহটি নিখোজ জেলের বলে ধারনা করা হচ্ছে। হাইমচরে নিখোজ জেলের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে নিশ্চিত ভাবে বলা যাবে। তাছাড়া মৃতদেহের পরিচয় শনাক্তে আশাপাশের বিভিন্ন থানায় ছবি ও বেতার বার্তা পাঠানো হয়েছে।