বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১১:৩৫
শিরোনাম :
শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মোস্তাফিজার রহমার(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৮ মে বিকাল ৪ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

ফুলবাড়ী জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) সারোয়ার পারভেজ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম,বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী, প্রসূখ।

উদ্বোধনী খেলায় ফুলবাড়ী ইউনিয়ন ফুটবল দল কাশিপুর ইউনিয়ন দলকে টাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।