বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৯:৫৮
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

পিরোজপুরে ডোবা থেকে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরে জেলার ভান্ডারিয়ায় ডোবা থেকে শারীরিক প্রতিবন্ধী এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছ পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালী গ্রামের শাহজাহান মেম্বরের বাড়ি পাশের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ভান্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস।

নিহত ইব্রাহীম হাওলাদার (৩০) জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালী গ্রামের মৃত মাজেদ হাওলাদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান জনান, শুক্রবার রাত ৮টার দিকে ইব্রাহীম বাজার থেকে বাড়ি যান। স্থানীয়রা শনিবার তার মৃতদেহ ভাসতে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ইব্রাহীমের লাশ উদ্ধার করে।

ভান্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, মৃতদেহের শরীরে কোনো ‘জখমের চিহ্ন নেই’।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার পথে ডোবায় পড়ে গিয়ে মৃত্যু হতে পারে। তবে লাশ ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।