বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১০:১৫
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

আগৈলঝাড়ায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

শামীম আহমেদ  বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহ ও সন্তানরা ঠিক মত খাবার না দেয়ায় গাছের সাথে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মৃত ভগিরত বাড়ৈর ছেলে মহেন্দ্র বাড়ৈ (৭২) পারিবারিক কলহ ও তার সন্তানেরা ঠিক মত খাবার না দেয়ার কারনে শনিবার ভোর রাতে বাড়ির পাশে কালি মন্দিরের সামনে কাঠাল গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় দিলীপ বাড়ৈ ও অধির বাড়ৈ জানান, মহেন্দ্র বাড়ৈর ১ম স্ত্রী মারা যাওয়ার পর সে ২য় বিয়ে করে। ২য় স্ত্রী ও তার এক সন্তান বর্তমানে ভারতে রয়েছে। বাড়িতে তার দুই সন্তান ও তাদের স্ত্রী রয়েছে। তারা মহেন্দ্র বাড়ৈকে ঠিক মতো খাবার দিত না। তাই মহেন্দ্র তার পরিবারের উপর অভিমান করে বাড়ির পাশে কালি মন্দিরের সামনে কাঠাল গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে উপ-পরিদর্শক মোঃ আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে মহেন্দ্র বাড়ৈর ঝুলন্ত লাশ গাছ থেকে নামিয়ে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, মহেন্দ্র বাড়ৈর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। তার মৃত্যুর ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।