বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৫০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরিশালে তাপমাত্রা আরও বাড়বে

ডেস্ক রিপোর্ট  মৃদু তাপপ্রবাহের কাছাকাছি পৌঁছেছে বরিশালের আবহাওয়া। গত কয়েক দিনে ক্রমাগতভাবে তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান জানান, আগামী দুই থেকে তিন দিন বরিশালে থেমে থেমে বৃষ্টি হতে পারে। বৃষ্টি শেষে ফের তাপমাত্রা বাড়বে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার বিকাল ৩টায় বরিশালের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩৫.৪ ও সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৬৪ ভাগ। শুক্রবারের আগের তিন দিন ধারাবাহিকভাবে তাপমাত্রা এক ডিগ্রির অধিক হারে বেড়েছে।