বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, দুপুর ১২:৫৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ও ফোর্সের সাথে বিশেষ মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ও ফোর্সের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুন) রাত সাড়ে ৯ টায় কুষ্টিয়ায় কর্মরত জেলা বিশেষ শাখার অফিসার ও ফোর্সের সাথে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম জেলা বিশেষ শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত সকলেই সাবলিল ভাষায় তাদের সুবিধা-অসুবিধার কথা উপস্থাপন করেন এবং প্রধান অতিথি উপস্থিত সকলের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে প্রতি মাসে “District special Branch monthly Information Analysis meeting” নামে একটি সভা অনুষ্ঠানের ঘোষণা দেন। উক্ত মতবিনিময় সভায় ডিএসবিতে জোনে কর্মরত সকল সদস্যকে বিভিন্ন ঘটনাবলী সংক্রান্তে অগ্রিম রিপোর্ট প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও পুলিশ সুপার আইজিপি মহোদয়ের পাঁচ নির্দেশনা যথা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে হতে হবে মাদকমুক্ত, পুলিশের নিষ্ঠুরতা বন্ধ করে আইনি সক্ষমতাকে কাজে লগানো, বিট পুলিশিং জোরদার করা এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করণে ব্রিফ প্রদান করেন। মতবিনিময় সভায় ডিএসবির সদস্যদের ভালকাজের প্রতিদান স্বরুপ অর্থ পুরস্কারের কথা ঘোষনা করেন। ডিএসবিতে পাসপোর্ট, ভিআর এবং পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স এর মত বিষয়গুলোকে সবোচ্চ গুরুত্ব দিয়ে সততা ও নিষ্ঠার সাথে আবেদনকারী প্রার্থীদের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। দেশকে মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন। জনগনের জন্য সর্বদা নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। একজন পুলিশ সদস্যের ভাল কাজের উপর নির্ভর করে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম। কর্তব্যকালীণ সময়ে এমন কোন কাজ করা যাবে না যাতে আইজিপি মহোদয়ের সম্মান তথা বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়। এছাড়াও আইন-শৃংখলা সংশ্লিষ্ট অগ্রিম তথ্য সংগ্রহে সকলকে সোচ্চার হওয়ার নির্দেশ দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), কুষ্টিয়া, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), কুষ্টিয়া, মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কুষ্টিয়াসহ জেলা বিশেষ শাখায় কর্মরত সকল পর্যায়ের অফিসার ও ফোর্স।