শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২২
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

২৩ বছরে বঙ্গবন্ধু সেতু থেকে সাড়ে ৬ হাজার কোটি টাকার টোল আদায়

ডেস্ক রিপোর্ট  ১৯৯৮ সালের ২৩ জুন থেকে এখন পর্যন্ত যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু থেকে ছয় হাজার ৪৩৪ কোটি তিন লাখ টাকা টোল আদায় করা হয়েছে। আজ রবিবার (৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে গত ২৩ বছরে ছয় হাজার ৪৩৪ কোটি তিন লাখ টাকা টোল আদায় হয়েছে। আর সেতুর পরিচালন, রক্ষাণাবেক্ষণ ও ডিএসএল পরিশোধ বাবদ ব্যয় হয়েছে চার হাজার ১০৪ কোটি ২১ লাখ টাকা।

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, সেতুর নির্মাণ ব্যয় তিন হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। সেতু নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো থেকে নেওয়া ঋণ ২০৩৪ সালের মধ্যে পরিশোধ করতে হবে। তাই আদায়কৃত অর্থ থেকে সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয় ও ঋণ পরিশোধ করা হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু স্থাপনের প্রথম উদ্যোগ নেওয়া হয় ১৯৪৯ সালে। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রথম এ উদ্যোগ নেন। কিন্তু তখন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ১৯৯৪ সালের ১৫ অক্টোবর এর কাজ শুরু হয় এবং ১৯৯৮ সালের ২৩ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে সেতুটি নির্মাণ করা হয়।