বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৫৫
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

নবগঠিত জেলা আওয়ামীলীগের কমিটিকে স্বাগত জানিয়ে ফুলবাড়ীতে আনন্দ মিছিল

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখার কমিটিতে ফুলবাড়ী উপজেলার কৃতিসন্তান স্বনামধন্য শিক্ষক ও সমাজকর্মী মোছাঃ হামিদা বেগম সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এবং নবগঠিত জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ফুলবাড়ী উপজেলা শাখা যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

রবিবার ২০ জুন সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট হতে যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের অংশ গ্রহনে আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের কমিটি অনুমোদন দেয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা জননেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (এমপি)র প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে নবগঠিত জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্যকালে জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানানোর পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।