শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:০১
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

মঠবাড়িয়ায় পরাজিত নারী প্রার্থীর হামলায় ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

ডেস্ক রিপোর্ট  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামে সম্প্রতী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে পরাজিত হয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনায় নির্বাচিত মহিলা মেম্বারের স্বামীসহ ১০ জন আহত হয়েছে। পরে তাদের মধ্যে ৬ জনকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১১ টায় ঘটনার পর থেকে তারা অচেতন অবস্থায় রয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে- গত ২১ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে উপজেলার বেতমোর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে মিনারা ফারুক নির্বাচিত হওয়ার পরের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রানী বেগম ও তার স্বাী বেল্লাল হামলা চালায়। হামলায় নির্বাচিত ওই ইউপি সদস্যের স্বামী মোঃ ফারুক, দুই ছেলে মারুফ ও রাকিবসহ ৬ জন গুরুতর জখম হয়। তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিমে প্রেরন করেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল বলেন ,এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে।