শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৩৮
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

বরিশালে নির্বাচনী সহিংসতায় নিহত ভ্যানচালকের পরিবারকে সহায়তা প্রদান

শামীম আহমেদ  বরিশালের গৌরনদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে পরাজিত প্রার্থীর সমর্থকদের বোমা হামলায় নিহত দরিদ্র ভ্যানচালকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বুধবার বিকেলে নিহত ভ্যান চালকের বাড়িতে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। পাশাপাশি নিহতের স্ত্রীর নামে বিধবা ভাতা এবং সরকারি ঘর দেয়া হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ জুন উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধার সমর্থকদের আনন্দ মিছিলে বোমা হামলা চালায় আরজ আলী সরদারের সমর্থকরা। এতে ঘটনাস্থলেই আবু বকর নামের এক যুবক নিহত হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হলেও অদ্যবর্ধি কাউকে গ্রেফতার করতে পারেননি পুলিশ।