সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫২
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

ফুলবাড়ীতে লকডাউন বাস্তবায়নে তৎপর পুলিশ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কুড়িগ্রামের ভারতীয় সীমান্ত ঘেঁষা ফুলবাড়ী উপজেলায় তৎপর রয়েছে পুলিশ। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়ের নেতৃত্বে মাঠ পর্যায়ে লকডাউন বাস্তবায়নে কাজ করছে পুলিশ সদস্যরা।

সোমবার ২৮ জুন সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনেই ফুলবাড়ী থানা পুলিশের তৎপরতা দেখা গেছে। এদিন সকাল থেকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়ের নেতৃত্বে উপজেলা সদরে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর ছিল পুলিশ সদস্যরা । পাশাপাশি লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে প্রচারণাও চলেছে। ঘর থেকে বের হওয়া পথচারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদও করছেন পুলিশ সদস্যরা।

লকডাউনের প্রথম দিনে পুলিশের তৎপরতায় ঔষধ, কাঁচামাল, ফলের দোকান ব্যাতিত ফুলবাড়ীতে বন্ধ রয়েছে বেশির ভাগ দোকানপাট। সীমিত আকারে চলছে জরুরি পণ্যবাহী যানবাহন।

লকডাউন বাস্তবায়নের বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, করোনার বিস্তাররোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ফুলবাড়ী থানা পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।