মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ২:৪৮
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

ফুলবাড়ীতে আচমকা ঝড়ে লন্ডভন্ড বসতবাড়ী, আহত ৩

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ওয়াপদা বাজার এলাকায় আচমকা এক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে বেশকিছু বসতবাড়ী।

২৮ জুন সোমবার সন্ধ্যা নাগাদ আচমকা ঝড়ের আঘাতে একটি বসতবাড়ী পুরোপুরি নিশ্চিহ্নসহ আরো ২০টির মত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝড়ের কবলে পড়ে আজিজুল হকের বসতবাড়ীর চারটি টিনের ঘর পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। বাড়ীর অদূরে তার জীবন জীবিকার একমাত্র অবলম্বন মুরগির ফার্মটিও ঝড়ে উড়ে গেছে।

আজিজুলের স্ত্রী জায়েদা বেগম বলেন, সন্ধ্যায় রান্না ঘরে রান্না করছিলাম হঠাৎই ঝড় শুরু হয়। আমি বাচ্চাদের নিয়ে দৌড়ে ঘরের বাইরে বের হয়ে আসি। মুহূর্তেই আমার চোখের সামনে বাড়ীর সব গুলো ঘর ঝড়ে উড়ে নিয়ে গেল। এসময় আমি বাচ্চাদের আঁকড়ে ধরে মাটিতে লুটিয়ে পড়ি। তারপরেও আমার ও বাচ্চাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছি।

জায়দা বেগম নিজে ও বাচ্চাদের বাঁচাতে পারলেও ঝড়ের কবল থেকে বাঁচেনি বসতবাড়ীর কোনকিছুই। ঝড়ের তান্ডবে ঘরের বেড়া,চালের টিনসহ আসবাবপত্র তছনছ হয়ে গেছে।

আজিজুল হক বলেন, ঝরের আঘাতে আমার বসতঘর, ঘরের আসবাবপত্র, নগদ ১৭ হাজার টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি নিঃশ্ব হয়ে গেলাম। এখন বউ বাচ্চা নিয়ে আমাকে খোলা আকাশের নিচে থাকতে হবে। আমি বউ বাচ্চা নিয়ে মাথা গোঁজার জন্য সরকারি সহায়তা চাই।বলেই কান্নায় ভেঙ্গে পড়েন আজিজুল।

কয়েক সেকেন্ডের ঝড়ের তান্ডবে ওই এলাকার মজনু মিয়ার ২ টি, ছাবরুল হকের ২ টি জাহাঙ্গীর আলমের ১ টি আরিফুল হকের ২ টি, হামিদুল হকের ১ টি, জাবেদ আলীর ২ টি, আব্দুস সোবহানের ১ টি, এরশাদুল হকের ১টি, কপিল মিয়ার ১টি, জোবেদ আলীর ১টি মোজাম্মেল হকের ১টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ঝড়ের তান্ডবে ওখানকার বরেন্দ্রের গভীর নলকূপের পাকা দালান ঘর ভেঙ্গে মাটিতে মিশে গেছে।