সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৬
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

লকডাউনে ঘরের বাইরে বের হলেই কঠোর শাস্তি

ডেস্ক রিপোর্ট  সারাদেশে সাতদিনের জন্য কঠোর লকডাউন বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ সময় জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৯ জুন) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

কোভিড ১৯ সংক্রমণ রোধে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারণ, যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে।

এ সময়ে জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তারা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। লকডাউন চলাকালে মাস্ক পরিধানসহ সকল স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত নির্দেশনার প্রজ্ঞাপন বুধবার (২৯ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।