রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ৯:৫৪
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

তজুমদ্দিনে পিপিআর ও ক্ষুরারোগের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি  ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পে’র আওতায় বিনামূল্যে খামারীদের মাঝে কৃমিনাশক ঔষধ বিতরণ ও ক্ষুরারোগের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০জুন) সকাল ১০ টায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় শম্ভুপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রাসেল এ কার্যকমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার (পিএএ), প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ নাহিদুল ইসলাম, শম্ভুপুর ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ হাসেম মাষ্টার, ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর মোঃ আলাউদ্দিনসহ গবাদিপশুর খামারিবৃন্দ।

জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার (পিএএ) বলেন, ভোলায় প্রাণিসম্পদ পালনের জন্য খুবই সম্ভবনাময় একটি জেলা। জেলার চারদিকে নদী বেষ্টিত হওয়ায় খুব সহজেই এখানে ক্ষুরারোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। ক্ষুরারোগ যেহেতু বায়ুবাহিত ভাইরাস দ্বারা সংগঠিত হয় তাই বিক্ষিপ্তভাবে ক্ষুরারোগের ভ্যাকসিনেশন না করে সব গবাদিপশু ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। সকলের সহযোগীতায় ক্ষুরারোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেই ভোলা থেকে গবাদিপশুর গোস্ত বিদেশে রপ্তানী করা সম্ভব হবে। বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার পরিকল্পা মোতাবেক সরকার ২০৩০ সালের মধ্যে দেশকে ছাগলের পিপিআর রোগ মুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে।

এজন্য ছাগলকে পিপিআর রোগের টিকা প্রদান করা হবে। উল্লেখ্য, তজুমদ্দিনে রাশিয়া হতে আমদানীকৃত ক্ষুরারোগের ৩৯ হাজার ৬৬০ ডোজ আরিয়া এবং তিন ধরনের কৃমিনাশক ঔষধ গবাদিপশুর খামারিদের মাঝে বিনা মূল্যে প্রদান করা হবে।