রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ৮:৩২
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

স্ত্রী মামলা করায় অভিমানে স্বামীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট  নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী। এতে অভিমান করে পৃথিবী ছেড়েই চলে গেলেন স্বামী মো. মোরশেদ আলম (২৫)। তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কবিরাজ বাড়িতে এই ঘটনা ঘটে। বুধবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মোরশেদ আলম উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কবিরাজ বাড়ির মোবারক হোসেনের ছেলে এবং দুই কন্যা সন্তানের জনক।

স্থানীয় বাসিন্দা জসিম জানান, মোরশেদ পারিবারিক জীবনে দুই সন্তানের জনক। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল। গত কিছু দিন আগে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী তার বিরুদ্ধে ৮নং সোনাপুর ইউনিয়ন পরিষদে মামলা করে। এতে অভিমানে সে পরিবারের সদস্যদের অগোচরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোনাইমুড়ী থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।