শুক্রবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ১:০২
শিরোনাম :
জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন

কুষ্টিয়ায় করোনা সংক্রমন রোধে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসার ডিপ্লয়মেন্ট বিষয়ে সমন্বয় সভা

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় কোভিড ১৯ রোধে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসার ডিপ্লয়মেন্ট বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সভাপতিত্বে তার অফিস সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসার ডিপ্লয়মেন্ট বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কুষ্টিয়া সকলের কথা গভীর মনোযোগ সহকারে শোনেন এবং কোভিড ১৯ সংক্রমণ রোধে প্রত্যেককে নিজের অবস্থান থেকে আন্তরিক ভাবে কাজ করার কথা বলেন।

বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন জেলা পুলিশ কুষ্টিয়া বিগত ১০ দিন কুষ্টিয়াতে যে ভাবে সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন করেছে ঠিক একই ভাবে “Army in aid to civil power” এর আওতায় সেনাবাহিনী,বিজিবি, র‍্যাব, আনসার ও ম্যাজিস্ট্রেটদের সাথে সুসমন্বের মাধ্যমে লকডাউন সঠিক ভাবে বাস্তবানের জন্য তৎপর থাকবে। এ ক্ষেত্রে জেলা পুলিশ কুষ্টিয়ার সকল সিনিয়র অফিসার মাঠে থেকে প্রত্যক্ষভাবে ডিউটি তদারকির মাধ্যমে সাধারণ লোকদের লকডাউন বাস্তবায়নে বাধ্য করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেঃ কর্নেল মোঃ ইয়াসিন সারোয়াত, বিজিবি’র লেঃ কর্নেল মোর্শেদ, এনএসআই জয়েন্ট ডিরেক্টর মোঃ ইদ্রিস আলী, মেজর মাহফুজুর রহমান, জেলা আনসার কমান্ডারসহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটবৃন্দ।