বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:৫১
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরিশালে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে বিএমপি পুলিশ

ডেস্করিপোর্ট  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শুন্য সহিষ্ণু অবস্থানে থেকে চেকপোস্ট পরিচালনা বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৬টা থেকে নগরীর প্রবেশদ্বার দক্ষিনে কালিজিরা ও বরিশাল বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট চেকপোস্টে এবং উত্তরে রামপট্টি চেকপোস্ট সহ সদর রোড,বাংলা বাজার,আমতলার মোড়,নথুল্লাবাদ, রুপাতলী সহ ৫০টির বেশি চেকপোস্টে কঠোর ভাবে পুলিশি নজরদারী থাকায় আন্তঃজেলা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় অকারণে যানবাহন নিয়ে কেউ বের হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

লকডাউন বাস্তবায়নে বিএমপি’র সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এসময় চেকপোস্ট গুলোর কার্যক্রম সরেজমিনে তদারকি করেন, পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার ।

এসময় তিনি চেকপোস্টে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদেরকে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী কঠোর অবস্থানে থেকে লকডাউন বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।এ সময় তিনি বলেন,সরকারি নির্দেশনা পালনে যে সিদ্ধান্ত এসেছে পুলিশ তা কঠোর ভাবে পালন করছে।


এর বাইরে সেনাবাহিনী ও র‌্যাবের একাধিক টিমও লকডাউন বাস্তবায়নে মাঠে আছে, তাদের টহলও দিতে দেখা গেছে।

উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন,লকডাউনকালীন সকল ধরনের সাপ্তাহিক হাট/গরুর হাট বন্ধ থাকবে। জেলার অভ্যন্তরে অথবা আন্তঃজেলা ও দূরপাল্লার সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।এক্ষেত্রে থ্রি হুইলার,ইজিবাইক সহ সকল যান্ত্রিক যানবাহন বিধি নিষেধ আরোপকালীন বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজনে চলাচলকারী সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে।

তিনি বলেন, এ সময়ে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ঔষধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা এর আওতা বহির্ভূত থাকবে।

এ-সময় উপস্থিত ছিলেন,উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার বিএমপি গোয়েন্দা এন্ড উত্তর মোঃ মনজুর রহমান পিপিএম বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি রুনা লায়লা,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক অতিঃ দাঃ ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন (বিএমপি) মোঃ রাসেল,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মানুদ রানা,সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ রবিউল ইসলাম শামীম,ট্রাফিক পুলিশের টিআই আঃ রহিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে বিধিনিষেধ আরোপ করেছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ বিধিনিষেধ ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।