বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, রাত ৯:২৪
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

বরিশালে করোনা শনাক্তের হার ৩৫ শতাংশ

ডেস্করিপোর্ট  বরিশালে গত ২৪ ঘণ্টায় ৭১৪ জনের নমুনা পরীক্ষা ২৪৮ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৭৩ শতাংশ। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ১৩৪ জন।

এছাড়া এই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬ জন এবং বরিশাল জেলায় ১ জন করেনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। যা নিয়ে গোটা বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩১২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৮ হাজার ১৩৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৫ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ১১১ জন নিয়ে মোট ৭ হাজার ৯৮৯ জন, পটুয়াখালী জেলায় নতুন ১৮ জন নিয়ে মোট ২৫০৩ জন, ভোলা জেলায় নতুন ৮ জনসহ মোট ২০৬৮ জন, পিরোজপুর জেলায় নতুন ৫৬ জন নিয়ে মোট ২৩৩১ জন, বরগুনা জেলায় নতুন ২৩ জন নিয়ে মোট আক্রান্ত ১৪৬৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৩২ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭৮ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২০৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৩৯ জনের মধ্যে ৪৩ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩১ জন ও করোনা ওয়ার্ডে ১১ জন ভর্তি হয়েছেন। যা নিয়ে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৬৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৩৩ জনের করোনা পজিটিভ এবং ১৩২ জন আইসোলেশনে রয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে মোট ১৯৩ জন করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৫৩.৩৬ শতাংশ পজিটিভ শনাক্তের হার।