বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ১:১৭
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরিশালে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্করিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন ( র‌্যাব-৮)।

গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ডাবুয়া ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বরিশাল র‌্যাব সদর দপ্তর।

আটককৃতরা হলেন- নলছিটির মৃত আঃ মজিদ হাওলাদারের ছেলে মোঃ মামুন হাওলাদার(৩৫), বাকেরগঞ্জের মোঃ আবু তালেব হাওলাদারের ছেলে মোঃ মিলন হাওলাদার(৩৪)।

র‌্যাব জানায়- বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জে ডাবুয়া ব্রিজ এলাকায় অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকারে র‌্যাব সদস্যরা ঘেরাও মামুন ও মিলনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রি নগদ ৪ হাজার ৬২০ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে বাকেরগ্ঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।