বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:৫১
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

লকডাউন বাস্তবায়নে বরিশালের ৩৭০ টি মসজিদে বিএমপি পুলিশের গনসচেতনতামূলক প্রচারনা

ডেস্করিপোর্ট  বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে বরিশাল নগরবাসীকে সুরক্ষিত রাখার প্রয়াসে স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নে গনসচেতনতামূলক প্রচারনা চালিয়েছে পু‌লিশ প্রশাসন।

শুক্রবার (২ জুলাই) বিএমপি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর নেতৃত্বে বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে নগরীর ৩৭০টি মসজিদে স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে একযোগে গনসচেতনতামূলক প্রচারনা চালান।

এরই ধারাবাহিতায় বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন ৩ নং ওয়ার্ডের হোসনাবাদ জামে মসজিদে পুলিশ সদস্য এস আই জান্নাত হোসেন ও এন এস সোহেল দ্বয় মসজিদের ইমাম সাহেব এর মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে বিএমপি পুলিশ কমিশনারের পক্ষ থেকে গনসচেতনতা মুলক প্রচারণা ও লিফলেট এর বক্তব্য মুসল্লীদেরকে অবহিত করেন।