বৃহস্পতিবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ৩:৪৭
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশালবাসীর দুর্ভোগ লাঘবে ৫টি ফ্রি এ্যাম্বুলেন্স দিল বিসিসি

ডেস্করিপোর্ট  মহামারি করোনা সংক্রমণ হ্রাস করতে চলমান লকডাউন চলাকালীন ২৪ ঘণ্টায় বিনামূল্যে জরুরি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে বরিশাল সিটি করপোরেশন(বিসিসি)। বৃহস্পতিবার ( ১ জুলাই) রাত থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এই কার্যক্রম শুরু করা হয়। বরিশাল নগরীর সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নিয়েছে করপোরেশন।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকালে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, পাঁচটি এ্যাম্বুলেন্স থাকবে এই জরুরি সেবায়। বৃহস্পতিবার রাত থেকে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এ্যাম্বুলেন্স সার্ভিস পেতে ০১৭২২২৮৬৩৬৭, ০১৭২৩০২২৯৯৭ এবং ০১৭২৩৯৫০২১৮ নম্বরে কল করতে হবে। কল করলেই যথাস্থানে পৌঁছে যাবে বিনামূল্যের এই এ্যাম্বুলেন্স।

এছাড়াও লকডাউন শুরুর পর থেকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতের জন্য চারটি বাস গাড়ি দিয়েছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জানান জনসংযোগ কর্মকর্তা।