বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ৪:১৬
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

প্রচণ্ড শব্দে জাপানে ভয়াবহ ভূমিধস, ১৯ জন নিখোঁজ

অনলাইন ডেস্ক  জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১৯ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে সিজওকা কেনের (প্রদেশ) পার্বত্য অঞ্চলে হঠাৎ করে পাহড়ি ঢলের সঙ্গে ভূমিধসে ১০টি বাড়ি দুমড়ে-মুচড়ে ভেসে যায়।খবর কিয়োডো ও জাপান টাইমসের।
নিখোঁজদের বেঁচে থাকার আশা ক্ষীণ বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় দুপুর নাগাদ দুজনের মরদেহ উদ্ধার করেছেন দমকল বাহিনীর ডুবুরীরা।

সিজওকা কেনের আতামি এলাকায় শনিবার সকালে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।

জাপানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সম্প্রচার মাধ্যম এনএইচকেকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় একটি বৌদ্ধ মন্দিরের পুরহিত বলেন, হঠাৎ প্রচণ্ড শব্দে ভূমিধসে পাহাড়ের মাটি গলে নিচের দিকে বয়ে যেতে দেখে আমি ভয়ে পাহারের চূড়ার দিকে উঠে যাই। পরে ফিরে এসে দেখি মন্দিরের সামনে রাখা সব গাড়ি উধাও হয়ে গেছে।

আতামি সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ওই ভূমিধস হয়।

বহু ঘর ভেসে গেছে, সঙ্গে বিদ্যুতের খুঁটি এবং অসংখ্য গাড়িও কাঁদায় তলিয়ে গেছে। এলাকাটি এখন বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছে।

এ ঘটনায় করনীয় নির্ধারনে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন।