মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:০৪
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

ভোলায় গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলা সদর উপজেলার বিলকিস বেগম (৩০) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ জুলাই) বিকাল ৫ টার দিকে ভোলা সদর উপজেলার প‚র্ব ইলিশা ইউনিয়নের ব্যারিষ্টার কাচারির গুচ্ছ গ্রাম এলাকায় থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত বিলকিস বেগম ভোলা সদর উপজেলার প‚র্ব ইলিশা ইউনিয়নের ব্যারিষ্টার কাচারির গুচ্ছ গ্রাম এলাকায় দিনমজুর জসিমের স্ত্রী ও একই গ্রামের মানিক বেপারির কন্যা। সে দুই পুত্র সন্তানের জননী।

নিহতের স্বজনদের দাবি বিলকিসের প্রথম পুত্র সন্তান হওয়ার পর থেকেই তাঁর উপর অমানবিক নির্যাতন চালাতো স্বামী জসিম। যা নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিসি বৈঠকে বসা হয়েছে। মেয়ের সুখের কথা চিন্তা করে পরিবার একাধিকবার যৌতুক দিয়েছিল। তবুও বন্ধ হয়নি স্বামী জসিমের নির্যাতন।

শুক্রবার রাতেও তাকে নির্যাতন করে জসিম। সেই নির্যাতন সইতে না পেরে শনিবার জসিম কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে গেলে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে বিলকিস বেগম।

ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনিসুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।