মঙ্গলবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:১৬
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

পাকিস্তানের ড্রোন ধ্বংসের দাবি ভারতের

পাকিস্তানের একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ভারত। সোমবার রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার সীমান্ত এলাকায় পাকিস্তানের পাঠানো একটি ড্রোনকে ভূপাতিত করে দেয়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের গুপ্তচর সন্দেহে একজনকে গ্রেফতারও করা হয়েছে। খবর আনন্দবাজারের।

সোমবার ওই ড্রোন থেকে একটি বাড়িতে বোমা ফেলা হলেও সেটি বিস্ফোরিত হয়নি বলে স্থানীয়রা দাবি করেছে। তবে সেনা বা পুলিশের পক্ষ বোমা ফেলার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

শ্রীগঙ্গানগরের পুলিশকর্তা ইসমাইল খান বলেন, ‘স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় একটি বাড়ির ছাদের ওপর সন্দেহজনক কোনো যন্ত্র ভেঙে পড়ার খবর জানায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী এবং বিএসএফকে খবর দেওয়া হয়।’

সেনাবাহিনী ও বিএসএফের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এটি পাকিস্তানের ড্রোন বলে শনাক্ত করেন। প্রাথমিক তদন্তে নজরদারির জন্য সীমান্তের ওপার থেকে ড্রোন পাঠানো হয়েছিল ধারণা করছেন তারা।

পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান হামলার পর থেকে পাকিস্তানের কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ভারত।

গত ২৭ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক হামলার পরদিন গুজরাট সীমান্ত পেরিয়ে কুচ জেলার আকাশে একটি পাক ড্রোন ঢুকে পড়ে। সেই ড্রোনকেও গুলি করে ধ্বংস করেন ভারতীয় সেনারা। পরে ভারতীয় গণমাধ্যমে গুজরাট সীমান্তের নানঘাটাড় গ্রামে ড্রোনটির ধ্বংসাবশেষের ছবি প্রকাশিত হয়।

৪ মার্চ ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই-৩০ যুদ্ধবিমান দেশটির উত্তরাঞ্চলীয় রাজস্থান রাজ্যের বিকানার শহরের কাছে পাকিস্তানি ড্রোনটি গুলি করে ভূপাতিত করে।