সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:২৭
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ডেস্করিপোর্ট  সিরাজগঞ্জের হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার (৭ জুলাই) ভোর থেকে মহাসড়কে পণ্যবাহী যানবাহনের চাপ থাকলেও সকাল থেকে নলকা সেতুতে সংস্কার কাজ শুরু হলে যানজট তীব্র আকার ধারণ করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান আলী বলেন, বুধবার (৭ জুলাই) সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কের ক্ষতিগ্রস্ত নলকা ব্রিজ সংস্কার কাজ শুরু হয়। ব্রিজের এক লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যান চলাচল অব্যাহত রাখা হয়।

এছাড়া টানা বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যান-চলাচল বিঘ্নিত হবার ফলে নলকা সেতু এলাকায় যানজটের সৃষ্টি হয়। মুহূর্তেই এই যানজট হাটিকুমরুল গোল চত্বর থেকে কড্ডা পর্যন্ত ১০ কিলোমিটারব্যাপী ছড়িয়ে পড়ে।