শামীম আহমেদ নারায়নগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকান্ডের হত্যার দায়ে মালিক সহ সকল সংশ্লিষ্টদের গ্রেফতার করা ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়া সহ আহত শ্রমিকদের সু-চিকিৎসার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কপ,শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ ও ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা কমিটি।
video link : https://youtu.be/bJHChaSTCyI
আজ শনিবার (১০ই) জুলাই সকাল ১১ টায় নগরী সদররোডে এ কর্মসূচি পালিত হয়। সামাজতান্ত্রিক দল (বাসদ বরিশাল জেলা কমিটির আহবায়ক) ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবতী, লঞ্চ লেবার এসোসিয়েশন সভাপতি মাস্টার আবুল হাসেম,দুলাল মল্লিক,জেসনা বেগম প্রমুখ।