শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:২৫
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

নাগেশ্বরীতে বাসচাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসচাপায় রায়হান (১০) নামে একটি শিশু নিহত হয়েছে। আজ (২১ আগস্ট) সকাল ৮টার দিকে নাগেশ্বরী উপজেলা সদরের আরডিআরএস কার্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকাবাসী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। রায়হান উপজেলার পৌর এলাকার বানুর খামার গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর একথা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী অরিন্দ পরিবহনের একটি বাস আরডিআরএস কার্যালয় সংলগ্ন সড়কে রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে চালক দ্রুত বাসটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রতিবাদ করতে থাকে। ফলে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে প্রায় দুই ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকাবাসীর সড়ক অবরোধ করে প্রতিবাদ করছে।

ওসি রওশন কবীর জানান, বাসটি কুড়িগ্রামে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে সড়কের অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে।