বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০১
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

হঠাৎ খিচুনি দিয়ে রক্তবমি, জবি ছাত্রীর মৃত্যু

ডেস্করিপোর্ট  হঠাৎ খিচুনি দিয়ে রক্তবমি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওই ছাত্রীর নাম রাহাত আরা রিমি (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর কাজী ফারুক হোসেন সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুক হোসেন বলেন, রিমি অসুস্থ ছিলেন। রোববার হঠাৎ তার খিঁচুনি ওঠে। সঙ্গে ছিল শ্বাসকষ্ট। এ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পথে তার রক্ত বমি শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিমির সহপাঠীরা জানান, গতকাল রাতেই রিমির মরদেহ তার নানির বাড়ি বগুড়ার দুপচাঁচিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে আজ সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।