রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

উৎক্ষেপণের পরই ভেঙে পড়ল ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র

অনলাইন ডেস্ক  পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙে পড়েছে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। সোমবার ওড়িশার বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়ে সেটি।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এটি ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের যেকোনো লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার ক্ষমতাসম্পন্ন হলেও এদিন তা উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়ে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, সোমবার বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়েছে ব্রহ্মস। কেন এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি।

কারণ অনুসন্ধানের জন্য ব্রহ্মস অ্যারোস্পেস করপোরেশন এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষজ্ঞদল গঠন করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটির ইঞ্জিন বা প্রপালসন সিস্টেমে যান্ত্রিক ত্রুটির জন্যই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে সেটাই সঠিক কারণ কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।