রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৭
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

ইরাকে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু বেড়ে ৬৪

অনলাইন ডেস্ক  ইরাকের দক্ষিণের নাসিরিয়া শহরের ইমাম আল-হুসেইন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন লাগার ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। এদের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এ ঘটনায় আরও ৬৭ জন আহত হয়েছেন।

ইরাকের ধী কার গভর্নরেটের রাজধানী নাসিরিয়া শহরের এ হাসপাতালে সোমবার রাতে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর আরব নিউজের।

প্রাথমিক তদন্তের ওপর ভিত্তি করে পুলিশ ধারণা করছে, অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হায়দার আল-জামিলি বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে কাজ করছে।

আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ইরাকের সিভিল ডিফেন্স।

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি এ ঘটনায় জরুরি বৈঠকে বসেছেন। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার নির্দেশ দেন।

ঘটনার তদন্তের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া ঘটনাস্থলে কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এর আগে এপ্রিলেও কোভিড হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছিল। এ ঘটনায় আহত হয়েছিলেন আরও ১১০ জন।