মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ১:০৮
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বরিশালে আনসার ভিডিপি’র মাস্ক বিতরণ

শামীম আহমেদ  বরিশাল নগরীর ১০ টি পয়েন্টে আনসার ও ভিডিপি কতৃক মহামারি করোনা ভাইরাসের সংক্রমন রোধে মাষ্ক বিতরন করা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে শতভাগ মাস্ক ব্যবহারে নিশ্চিত করতে আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ আমমার হোসেন বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে মাক্স বিতরন করেন।

এছাড়াও নগরীর রুপাতলী, নতুল্লাবাদ, লঞ্চঘাটসহ নগরীর গুরুত্বপূর্ণ ১০ টি পয়েন্ট তারা মাক্স বিতরন করেছেন। এসময় জেলা কমান্ড্যান্ট আমমান হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে রূপান্তিত করতে এই মাক্স বিতরণ করার প্রস্ততি নেয়া হয়েছে। এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে এই মাক্স বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সরকারী সব ধরনের পরামর্শ মেনে চলতে হবে। বিনা কারনে ঘরে বাহিরে কেউ বের হবে না। নিজেও মাক্স পড়ুন এবং অপরকেও মাক্স পড়ান। মাস্ক বিতরণকালে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা আনসার ও ভিডিপি কর্মকাতাবৃন্দরা।