রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে অসহায় মানুষের মাঝে সেনাবাহিনী ত্রাণ বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরীব,অসহায় ও দুঃস্থ্য পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ তম ইনফেন্ট্রি ব্যাটালিয়ন মঙ্গলবার ১৩ জুলাই সকালে ফুলবাড়ী উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু সংলগ্ন দক্ষিণ মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিমুলবাড়ী ইউনিয়নের ধরলা অববাহিকায় বসবাসরত কর্মহীন, গরীব, দুস্থ ,অসহায় একশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করা, বাজার মনিটরিং, সামাজিক দুরত্ব বজায় রাখা, করোনার বিস্তাররোধে জনগনকে সচেতন করাসহ তারা গরীব ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমও পরিচালনা করেছেন।

এসময় ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মিজান-উর-রশীদ ভূঁইয়ার উপস্থিতিতে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কোভিট প্রটোকল অনুসরণ করে ত্রাণ বিতরণ কার্যক্রমের দায়িত্ব পালন করেন, ক্যাম্প উপ- অধিনায়ক লেফটেন্যান্ট তানজিম ফাহিম হিমেল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রফিকুল হাসান এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল আলম।

ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মিজান-উর-রশীদ ভূঁইয়া জানান, চলমান লকডাউন পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষদের সাহায্য প্রদানের উদ্দেশ্যে সেনাসদস্যদের নিজস্ব রেশন হতে ত্রাণ সামগ্রী (চাল, ডাল, তেল, লবণ ও সাবান) বিতরণ করা হল। সেনাবাহিনী তাদের এ ধরনের জনকল্যাণ ও মানবসেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।