সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ৯:১৬
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বরিশালে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে পুনাকের খাবার বিতরণ

ডেস্করিপোর্ট  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমন রোধে চলমান কঠোর লকডাউনে গরীব অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের খাবার বিতরণ করেছে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)।

সংস্থার বরিশাল মেট্রোপলিটন শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (১৩জুলাই) বেলা ১২ টায় বরিশাল নগরীর রুপাতলি বাসস্ট্যান্ড,লঞ্চঘাট, ফলপট্টি, গীর্জা মহল্লা, কাকলীর মোড়, জেলা স্কুল মোড়, পুলিশ লাইন রোড, আলেকান্দা সড়ক, বটতলা মোড়, আমীর কুটির, হাতেম আলী কলেজ চৌমাথা সহ নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভাসমান সুবিধাবঞ্চিতদের মাঝে রান্না করা প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপিলটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর সহধর্মিনী পুনাক সভানেত্রী আফরোজা পারভীন।

এ-সময় তিনি বলেন, “যে-কোন দুর্দিনে ‘পুনাক ‘ সবসময়ই সুবিধা বঞ্চিতদের পাশে আছে, থাকবে, সাধ্যমত নিজ নিজ অবস্থান থেকে সমাজের সামর্থ্যবানদের চারপাশে থাকা সুবিধা বঞ্চিতদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।

এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম এর সহধর্মিনী পুনাক সহ সভানেত্রী স্বাতীরেমা, পুনাক বিএমপি সাংস্কৃতিক সম্পাদিকা মোছাম্মাত শারমিন আক্তার (সহধর্মিনী উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ও উত্তর বিভাগ বিএমপি মনজুর রহমান পিপিএম-বার), পুনাক বিএমপি উৎপাদন সম্পাদিকা ও সাধারণ সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের),তাহামিনা এনি (সহধর্মিণী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর মোঃ রেজাউল করিম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি নাসরিন জাহান সহ অন্যান্য নেত্রীবৃন্দ।