রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:৪৮
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

কেন্দুয়ায় ২৭ ইঞ্চি উচ্চতার ‘মেসি’কে দেখতে জনতার ভিড়

ডেস্করিপোর্ট  নেত্রকোনার কেন্দুয়ায় ২৭ ইঞ্চি উচ্চতার চার বছর বয়সি খর্বাকৃতির একটি ষাঁড় গরু নিয়ে চলছে তুমুল আলোচনা। ৩৭ কেজি ওজনের মেসি নামের ওই ষাঁড়টি দেখতে প্রতিদিন জমছে মানুষের ভিড়।

এই ষাঁড় গরুটির মালিক নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভার কমলপুর মহল্লার আজিজুল রহমান।তিনি খালিয়াজুড়ী উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে কর্মরত।তিনি একজন ফুটবল প্রেমিক এবং তিনি আর্জেটিনা ফুটবল দলের সমর্থক। তাই তার প্রিয় ফুটবল তারকার নামে এই ষাঁড় গরুটির নাম রাখেন ‘মেসি’।

গত মাসে কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ মেলায় ষাঁড়টিকে প্রদর্শন করা হলে আলোচনায় আসে ‘মেসি’ নামের ষাঁড় গরুটি। তখন থেকেই মেসিকে দেখতে প্রতিদিন আজিজুল রহমানের বাড়িতে মানুষ আসতে শুরু করে। অনেকে মেসির সঙ্গে মোবাইল ফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে খবর চারদিকে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে খবর শুনে মেসিকে দেখতে আসা রুকনউদ্দিন বলেন, অনেক দিন ধরে ফেসবুকে দেখছি আজিজুল রহমানের মেসির ছবি। তাই দেখতে এলাম আমাদের জেলায় এত ছোট গরু আর নেই। কাছ থেকে দেখে অনেক ভালো লাগছে।

ষাঁড়টিকে দেখাশোনার দায়িত্বে থাকা সুলাইমান জানান, মেসির খাবারের তালিকায় রয়েছে— খড়, কাঁচা ঘাস, গমের ভুসি ও লতাপাতা।

উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা খুরশিদ দেলোয়ার বলেন, খর্বাকৃতির এই রকম আরেকটি ষাঁড় গরু দেশে আছে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, এই ষাঁড় গরুটি দেশিও জাতের খর্বাকৃতির। তবে গরুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তবে ষাঁড়টি আর লম্বা বা উচ্চতা হওয়ার সম্ভাবনা নেই।

ষাঁড়টির মালিক আজিজুল রহমান তার শখের মেসিকে বিক্রির বিষয়ে জানান, তিনি ষাঁড়টি বিক্রি করবেন না। তিনি এরকম আরেকটি বকনা গরুর খোঁজ করছেন। খোঁজ পেলে তিনি প্রজনন বাড়িয়ে দেশবাসীকে তাক লাগাতে চান।