শনিবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:০৬
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

মাখরকাঠী গ্রামবাসীর দীর্ঘ দিনের দুঃখ দুর্দশা লাঘব করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্করিপোর্ট  পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র বিশেষ বরাদ্দে বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়য়ের ৪নং ওয়ার্ডে মাখরকাঠী গ্রামের পাকা রাস্তার কাজ প্রায় শেষ পর্যায়ে। যে রাস্তার কাজ শেষ হওয়ার মধ্যদিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাঘব হবে।

মাখরকাঠী গ্রামের বাসিন্দা জাকির বলেন,গোটা গ্রামে সর্বপ্রথম কোন পাকা রাস্তার কাজ হচ্ছে। গত রমজানে সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র কাছে গিয়ে আমাদের দুর্ভোগের কথা, দুর্দশার কথা বলি। সেসময় সংসদ সদস্য আমাদের কথা মনযোগ দিয়ে শোনেন এবং আশ্বস্ত করেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের গ্রামের রাস্তার কাজ শেষ হবে। আর এখন তো দেখছি কিভাবে রাস্তার কাজ এগিয়ে চলছে।

৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আঃ রশিদ চৌধুরী বলেন, আমার এলাকায় এই প্রথম কোন পাকা রাস্তা কাজ হচ্ছে। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ও আমার নেতা জাহিদ ফারুক শামীম এমপি কে ধন্যবাদ জানাই।এই রাস্তাটি হওয়ার কারণে গ্রামের দুর্ভোগ দুর্দশা থাকবে না বললেই চলে। শহরের সাথে আমাদের যোগাযোগটা নিরবিচ্ছিন্ন ও অনেক সহজ হবে। স্বাধীনের পর এই গ্রামে একটা প্রথম কোন পাকা রাস্তা কাজ হচ্ছে।