সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:০৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশাল রেঞ্জর শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল রেঞ্জর জুন মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

বৃহস্পতিবার (১৫ জুলাই)সকাল ১০ টায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জাধীন সকল ইউনিটের কর্মদক্ষতা ও পুলিশি কার্যক্রমের সাফল্যের বিবেচনায় পাঁচটি ক্যাটাগরিতে পুরুষ্কার প্রদান করা হয়, যার মধ্যে ভোলা জেলা পুলিশ চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।


অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলা সমূহের মধ্যে ভোলা জেলার মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম, অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রন ও স্বাভবিক রাখা, সকল শ্রেনী পেশার জনসাধারনকে সম্পৃক্ত করে সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত ও জনসাধারনের আস্থা নিয়ে আইনী কার্যক্রমকে গতিশীল করা ও সকলের কাছে গ্রহণযোগ্য করা, জেলা পুলিশের সকল সদস্যদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে একটি টিম হিসেবে সুষ্ঠু ও সুন্দর ভাবে সকল ধরনের পুলিশি কার্যক্রম পরিচালনা ও সম্পাদনে বিশেষ নেতৃত্বদান সহ বিভিন্ন সূচকে কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শণ এবং আইন শৃংঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়।


এছাড়াও ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন আল ফারুককে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার, ভোলা ট্রাফিক বিভাগকে রেঞ্জের শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ এবং ভোলা সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিনকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। তাদের এ সফলতায় সকলের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ সহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ অফিসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।