শুক্রবার, ২৫শে জুন, ২০২৬ ইং, রাত ১২:৫৯
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

বানিয়াচংয়ে বিদুৎস্পৃষ্টে নিহত কিশোরের পরিবারকে সরকারি সহায়তা প্রদান

শাহ সুমন,বানিয়াচং প্রতিনিধি  বানিয়াচংয়ে বিদুৎস্পৃষ্টে নিহতের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা চেয়ারম্যান এর কার্যালয়ে দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী নিহত কিশোরের পিতা আব্দুল হান্নান মিয়ার নিকট নগদ ২০ হাজার টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস।

উল্লেখ্য যে, বানিয়াচংয়ে মায়ের লাশ গোসল করানোর প্রস্তুতিকালে মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্টে মাসুম(১৩) নামে এক কিশোরের মৃত্যু হয় গত ১২ জুলাই সন্ধ্যা ৭টায়।ওই কিশোরের মা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

একই দিনে মা ও ছেলের এরকম মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে

বিষয়টির মানবিক দিক বিবেচনা করে উপজেলা পরিষদ ও সরকারি দপ্তরের লোকজন পরিবারটির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।